কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জে টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা রোগীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। জনসমাগম সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। অতিরিক্ত জনসমাগমের কারণে মূল ভবনের বাইরে সামিয়ানা টাঙানো হয়েছে। যেখানে চারটি বুথে দেওয়া হচ্ছে কোভিড-১৯-এর টিকা।
শুরু থেকে কালীগঞ্জে টিকা নেওয়ার প্রবণতা কম থাকলেও এখন বেশ লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে টিকা নিতে আসা আগ্রহীদের। অনলাইনে আবেদন করে টিকা নেওয়ার প্রক্রিয়াকে অনেকে সহজ ভাবলেও একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এখনো দুর্বোধ্য।
