আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের মুকুট ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথায়। এক দিন না যেতেই রোনালদোর নাম উঠে এলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। গিনেস বুকে রোনালদোর নাম উঠে আসা ছবিও প্রকাশ করেছেন রোনালদো ইনস্টাগ্রামে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেছেন, ‘বিশ্ব রেকর্ডধারীদের জন্য এ ধরনের স্বীকৃতি আরো উচ্চতায় নিয়ে যাওয়ার প্রেরণা দেয়।’ ইরানের সাবেক তারকা স্ট্রাইকার আলি দাইয়িকে ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, ‘আলি অনেক দিন এই রেকর্ড নিজের হাতে ধরে রেখেছিলেন।’ আলি দাইয়ি রোনালদোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রোনালদো তুমিও অনেক দিন এই রেকর্ড ধরে রাখতে পারবে আমার বিশ্বাস।’ আলি দাইয়ির হাতে ছিল আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। ১০৯টি গোল করেছিলেন বিশ্বকাপ ফুটবল খেলা এই ইরানি। ১১১ গোল করে আলি দাইয়ির রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
