চট্টগ্রাম অফিস
সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড সংলগ্ন রেললাইনের পাশে পড়ে থাকা একটি মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টায় মৃতদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহিরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪৮)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহের পাশে কাপড়সহ ব্যাগ এবং দুটি পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা আছে, তিনি চরকা টেক্সটাইল লিমিটেডের কর্মী। অন্যটিতে কাঁচপুরের এসকেয়ার ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী হিসেবে কর্মরত।
স্থানীয়দের ধারণা, ট্রেন থেকে ঐ ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে। তিনি রেললাইনের পাশে জঙ্গলে উপুড় হয়ে পড়েছিলেন। পাশে পড়েছিল তার ব্যাগ।
