তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার আব্দুল হামিদ চৌধুরীর আজ ৫২তম মৃত্যু-বার্ষিকী। তিনি ১৯৩৯ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বেঙ্গল লেজি-সলেটিভ কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। তিনি উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে তাকে দেওয়া ব্রিটিশ সরকারের খান বাহাদুর উপাধি পরিত্যাগ করেন। ১৯৬২ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন।
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম আবু সাঈদ চৌধুরী ছিলেন তার একমাত্র সন্তান। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি এবং নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
