যশোরে মামুন হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও বোমা মেরে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হন আরিফ হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী।
নিহত মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার।
নিহতের স্বজনের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান জানান, মামুন সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার রাসেলের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তার উপর হামলা করা হয়। হামলায় কুপিয়ে ও বোমা মেরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কিছু জানা যায়নি। তবে মেয়ে ঘটিত কোনো ঘটনায় স্থানীয় একটি গ্রুপের সাথে তার বিরোধ ছিল। নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি।
আরো পড়ুন: কেকেআরের 'থিম সং' নিজেই গাইলেন শাহরুখ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসা হলে মামুনকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে কোপ ও বোমার আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/অনি
