নোয়াখালী জেলা আওয়ামী লীগ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংসদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নোয়াখালীর রাজনীতির উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্তে উপনীত হন। আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা রাত সাড়ে ১০টায় বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে সভাপতি খায়রুল আনমকে আহ্বায়ক করে শিগিগরই ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।
