আফগানিস্তানে ত্রাণ পৌঁছে দিতে মানবিক ও খন্ডকালীন সুযোগের আশা করছে কাতার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দর এবং অন্যান্য কার্যকরী বিমানবন্দর ব্যবহার করে তারা এই সাহায্য পৌঁছে দিতে চায় বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আফগানিস্তানের পতাকাবাহী আরিয়ানা এয়ারলাইন্স জানিয়েছে, শুক্রবার কাবুল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হবে।

এদিকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দোহায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি বলেন, খুব কঠোর পরিশ্রম করছি। যত দ্রুত সম্ভব এয়ারপোর্টটি পুনরায় চালুর ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে আমরা কিছু ভালো খবর শুনতে পাবো।’
সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দর পুনরায় চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার। সেই লক্ষ্যে গত বুধবার দেশটির একটি কারিগরি টিম কাবুলে পৌঁছায়।
ইত্তেফাক/এএইচপি
