স্কুলে ফিরেছে ফ্রান্সের সোয়া কোটি শিশু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৮

করোনা মহামারির চতুর্থ ঢেউয়ের বিরুদ্ধে লড়াই চলার মধ্যেই ফ্রান্সের প্রায় সোয়া কোটি শিশু মাস্ক পরে স্যানিটাইজার ব্যবহারের মধ্য দিয়ে স্কুলে ফিরেছে।করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে জারি করা কঠোর আইন মেনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তারা স্কুলে যায়। এ সময় তারা পরস্পরের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মার্সেইয়ের একটি স্কুল পরিদর্শন করেন। এ সসময় ছাত্রছাত্রীদের কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। 

Millions of French children return to school after rescheduled Easter break  - The Local

এক টুইটার ভিডিওতে ম্যাক্রোঁ বলেছেন, ‘স্বাভাবিক সময়ের মতো ‘স্কুলে ফেরা’ সম্ভব করতে যা করা দরকার তা সরকার করছে।’ তারপরও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বলে মনে করেন প্যারিসের কেন্দ্রীয় অঞ্চলের রদ্যা হাই স্কুলের উপ-পরিচালক ম্যাথিউ সুগিয়া। 

তিনি বলেন, এটি স্বাভাবিকের চেয়ে অনেক আলাদা। এখন অনেক ধরনের সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করতে হচ্ছে যেমন : ক্লাসরুমগুলোতে বায়ু পরিশোধক ব্যবহারের পাশাপাশি কোনো শিক্ষার্থী যদি তাদেরটা আনতে ভুলে যায় তার জন্য অতিরিক্ত মাস্ক রাখতে হচ্ছে। 

ফ্রান্সে এখন ১২ বছর বয়স থেকে শিশুরা টিকা নিতে পারছে আর এই বয়সী শিক্ষার্থীদের তাদের ডোজ নিয়ে নেওয়ার জন্য উত্সাহিত করা হচ্ছে। সুগিয়ার ধারণা, তার স্কুলও একটি টিকা কেন্দ্র হয়ে উঠতে পারে।

ইত্তেফাক/এএইচপি