আজ থেকে চট্টগ্রামে বইমেলা শুরু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ রবিবার থেকে বইমেলা শুরু হয়েছে। অতীতে আলাদা করে কয়েকটি বইমেলা অনুষ্ঠিত হলেও সিটি করপোরেশন এবার সম্মিলিত বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, এবার ৮০ হাজার ৩০০ বর্গফুট জুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা ও চট্টগ্রামের প্রকাশকদের ১১০টি স্টল থাকবে। রবিবার বিকেল ৩টায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেলার উদ্বোধন করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বইমেলার আহ্বায়ক নাজমুল হক ডিউক, ওয়ার্ড কাউন্সিলর হাছান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আহ্বায়ক শাহ আলম নিপু, বলাকা প্রকাশনের প্রকাশক জামাল উদ্দিন, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।