গণিত
হিমন এডওয়ার্ড গমেজ. সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
ঢাকা
গুণিতক এবং গুণনীয়ক
১. গুণনীয়ক কাকে বলে ?
উত্তর:কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ঐ সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় ।
২. গুণনীয়কের অপর নাম কী ?
উত্তর:গুণনীয়কের অপর নাম উত্পাদক।
৩. গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে?
উত্তর:একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।
৪. গুণিতক কাকে বলে?
উত্তর:কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, তাদেরকে ঐ নির্দিষ্ট সাংখ্যার গুণিতক বলে।
৫. লসাগু কাকে বলে?
উত্তর:একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে ঐ নির্দিষ্ট সংখ্যার ‘লঘিষ্ঠ সাধারণ গুণিতক’ বা লসাগু বলে।
৬. কতগুলো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?
উত্তর:গসাগু-১।
৭. মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর:কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
৮. ১ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ কী?
উত্তর:১ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।
৯. ২৫ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী?
উত্তর:২৯, ৩১ ও ৩৭।
১০. ৫ ও ৭ এর গসাগু কত?
উত্তর: ১।
১১. ১৭ ও ১৯ এর গসাগু কত?
উত্তর:১।
১২. ১১ এর গুণনীয়কগুলো কী কী?
উত্তর:১ ও ১১।
১৩. ১৮ এর উত্পাদকগুলো লেখ।
উত্তর:১, ২, ৩, ৬, ৯ ও ১৮।
১৪. ৩ ও ১১ এর লসাগু কত?
উত্তর:৩৩।
১৫. ৬, ১২, ১৮ ও ২৪ এর গসাগু কত?
উত্তর: ৬।
