মুহম্মদ আনিসুল হক
৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৬ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি শুভ সম্ভাবনাময়। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কারো প্রতি আকর্ষণবোধ করতে পারেন। শরীর ভালো থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ সুফল পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিকনেতারা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
