নগদ-এর *১৬৭# বদলে দিয়েছে মোবাইলে লেনদেনের চিত্র

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৫

জহির উদ্দিন মাসুম

 

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে মোবাইল ব্যাংকিয়ের গ্রাহক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আর্থিক অন্তভূক্তিতে যুক্ত হচ্ছে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ। আগে মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলা ছিল একটি সময়সাপেক্ষ ও জটিল কাজ। গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ঝামেলামুক্ত করাসহ যুগান্তকারী সমাধান দিয়েছে নগদ-এর *১৬৭#।

বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। প্রতিষ্ঠানটির দেওয়া এমন উদ্ভাবনের ফলে এখন যে কেউ চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে যেকোনো মোবাইল অপারেটর নম্বর থেকে *১৬৭# নম্বরে ডায়াল করে পিন সেট করলে মুহূর্তেই ‘নগদ’-এর গ্রাহক হতে পারছেন যে কেউ। ‘নগদ’ দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রথম কোনো প্রতিষ্ঠান, যেটি ডিজিটাল কেওয়াইসি সেবা চালু করেছে। এর মধ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার সকল ঝামেলা থেকে মুক্তি পায় সাধারণ মানুষ। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করায় অবৈধভাবে একাধিক অ্যাকাউন্টের মালিক হওয়ার পথও বন্ধ করে ‘নগদ’। পাশাপাশি বাংলাদেশ সরকারের সেবা ‘পরিচয়’ অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে ‘নগদ’, যার মাধ্যমে এক মিনিটে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার পথ খুলে যায়। ফলে *১৬৭#-এ ডায়াল করে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরা ‘নগদ’ গ্রাহক হতে পারছেন নিমিষেই।  গ্রাহক পর্যায়ে ‘নগদ’-এর সেবা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘সরকারি সেবা যে কতটা বিশ্বাস ও আস্থার জায়গা তৈরি করেছে, তার প্রমাণ হচ্ছে ‘নগদ’। প্রযুক্তিগতভাবে ‘নগদ’ এতটাই দক্ষ যে, এখন কয়েক সেকেন্ডে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলা সম্ভব। এ ছাড়া দেশের সাধারণ জনগণের জন্য বিভিন্ন সেবামুখী কর্মকাণ্ডের জন্যও ‘নগদ’ ইতিমধ্যে প্রশংসা কুঁড়িয়েছে।’ নগদ ও দেশের সব মোবাইল অপারেটরের মধ্যে সমঝোতার ফলে গ্রাহক সংখ্যার বিবেচনায় দেশের শীর্ষ এমএফএস সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ‘নগদ’। এর ফলে মানুষকে আর অ্যাকউন্ট খোলার জন্য কোনো কষ্ট বা ঝামেলায় পড়তে হয় না। কাগুজে ফরম পূরণের জটিলতা ছাড়াই এক ডায়ালে ‘নগদ’-এর নেটওয়ার্কে নিবন্ধিত হওয়া সম্ভব হয়েছে। যা এই দেশের মোবাইল ব্যাংকিং ইতিহাসে গ্রাহকদের সবচেয়ে দ্রুত সময়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি করে দিয়েছে। এ ছাড়া ‘নগদ’ একমাত্র এমএফএস প্রতিষ্ঠান, যেটি বাজারে সর্বনিম্ন ক্যাশ-আউট চার্জের সুযোগ দিচ্ছে। প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ মাত্র ৯ টাকা ৯৯ পয়সা, ভ্যাট-ট্যাক্সসহ যা ১১ টাকা ৪৯ পয়সা। পাশাপাশি ‘নগদ’-এ সেন্ডমানি করতে গ্রাহকদের কোনো চার্জ দিতে হয় না। আর গ্রাহকেরা ‘নগদ’ ওয়ালেটে টাকা জমা রাখলে পাচ্ছেন ৬ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা। এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা সব সময়ই দেশ ও দেশের জনগণের কথা মাথায় রেখে আমাদের সেবাগুলোকে সাজিয়েছি। সে কারণেই অল্প সময়েই আমরা সরকার ও জনগণের ভালোবাসা পেয়েছি। আমরা বিশ্বাস করি সেদিন খুব বেশি দূরে নয়, ‘নগদ’ দেশের এক নম্বর ওয়ালেট হবে এবং দেশের মানুষের সেবা করবে।’ নগদ-এর বর্তমান গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪০ লাখের বেশি। প্রতিষ্ঠানটি দৈনিক গড়ে ৭০০ কোটি টাকা লেনদেন করছে।