সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী অজানা ফোন থেকে ফোন করে অল্প খরচে, অর্ধেক খরচে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করে দেবে বলে অনলাইনে ভর্তির জন্য প্ররোচিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু ভুক্তভোগী জানায়, অনলাইনে ভর্তি করে যখন কম টাকায় পড়াশোনা করার ব্যাপারে উত্সাহ দিয়েছিলেন, তখন ক্যাম্পাস দেখার জন্য যখন তারা সরেজমিনে ক্যাম্পাসে আসতে চাচ্ছিলেন তখনই তাদেরকে বলা হয়েছে যে, অনলাইনে ভর্তি করার ক্ষেত্রে ক্যাম্পাসে যাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র যারা অনলাইনে ভর্তি হবে তারা এই স্বল্প খরচে পড়াশোনা করতে পারবে। যা সত্যিকার অর্থে একটি প্রতারণার ফাঁদ মাত্র।বিষয়টি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অবগত হলে বিষয়টি সকলকে জানানোর প্রয়োজন অনুভব করে। এ ব্যাপারে তাদের বক্তব্য হল ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তিকালীন সময়ে বিভিন্ন ধরনের বৃত্তি ও ছাড়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনোভাবেই তাদের কথামতো অর্ধেক বা নামে মাত্র ফি দিয়ে পড়াশোনার যে প্রলোভন, সেটি ঠিক নয়। যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চিন্তা করছেন অথবা আত্মীয় স্বজনসহ অন্যদের ভর্তির ব্যাপারে ভাবছেন, তারা স্মার্ট সিটির সুবিশাল ক্যাম্পাসে সরাসরি এসে দেখে শুনে বুঝে ভর্তির ব্যাপারে এডমিন সেকশনে কথা বলে ভর্তি হবার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে করে কোনোভাবেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। আর এখন যেহেতু কোনো প্রকার লকডাউন নেই, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়াতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বশরীরে এসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। ভর্তিচ্ছুরা এসে, দেখে বুঝে তারপর ভর্তি হতে পারবেন। https://daffodilvarsity.edu.bd/article/admission-contact
