মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
উপজেলার চিলা ও বানিশান্তা ইউনিয়নের কৃষিজমি এবং উপকূলের জীবন-জীবিকা রক্ষার দাবিতে শনিবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষক বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক খান সেকেন্দার আলী। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, খুলনা জেলার নেতা অ্যাডভোকেট রুহুল আমীন প্রমুখ।
