আনোয়ারায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে—শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর আনোয়ারা উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের ক্লাসরুম, বারান্দা, আঙিনা ও মাঠে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে ক্লাস করার উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা পাওয়ার পর থেকে কয়েক দফায় শিক্ষকদের ডেকে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা করেছি। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন খোলার বিষয়ে প্রস্তুত।