সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার ডলু নদী থেকে ক্রমাগত বালু উত্তোলন করছে ইজারাদাররা। ফলে ভাঙন হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী বসতভিটা ও নলুয়া-আমিলাইষ ইউনিয়নের সংযোগ সেতুটি। ইতিমধ্যে গত ২ বছরে ২০টি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মহিউদ্দিন বলেন, ইজারাদাররা সেতু থেকে ১ হাজার ফুট দূরে এবং কবরস্থান, বসতভিটে ও ফসলি জমি এলাকায় বালু উত্তোলন করতে পারবে না। সাতকানিয়া ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, ইজারাদারদের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
