বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল উপজেলার শার্শায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল। বাজারমূল্য ভালো হওয়ায় এই ফল চাষে ঝুঁকছেন অনেকে। স্থানীয় চাষি বিল্লাল হোসেন জানান, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই শুধু পরিচর্যার মাধ্যমে ড্রাগন চাষ করা যায়। রোপণের ১৪ মাস পর শুরু হয় গাছে ফল আসা। ৩০-৩৫ দিন পর কাটা যায় পাকা ড্রাগন ফল। ড্রাগন বাজারে বিক্রি হয় ৩০০-৪০০ টাকা কেজি দরে। উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, ড্রাগন চাষ করে প্রতি বিঘা জমি থেকে ১-২ লাখ টাকা লাভ করা সম্ভব। ড্রাগনচাষিদের কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
