ঘানি টেনে জীবন চলে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে তেলের ঘানি টেনে সুখের সংসার গড়েছেন রুহুল আমিন (৭২)। বাপ-দাদার পেশাকে জীবনের শেষ বয়সে এসেও পরিবর্তন করেননি। তার বাড়ি উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। রুহুল আমিন জানান, এই শিল্প যেন তার রক্তের প্রতিটি কণায় মিশে আছে। গরু দিয়ে ঘানি টেনে খাঁটি সরিষার তেল বানানো তাদের বাপ-দাদার পেশা। তারা প্রায় ৫০ বছর ধরে এই শিল্প বাঁচিয়ে রেখেছেন। প্রতিবেশী বজলুর রশিদ ও হাবিবুর রহমান সন্জু জানান, তিনি একজন কর্মঠ ব্যক্তি। এই বয়সেও তিনি কৃষিকাজের পাশাপাশি ঘানি টানছেন। এটা এক বিরল দৃষ্টান্ত।