সিকৃবির মাত্স্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫

সিলেট অফিস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাত্স্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিলেন জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ড। শনিবার মাত্স্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের উপস্থিতিতে ডিনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ি ডিন প্রফেসর ড. মো. আবু সাঈদ। উল্লেখ্য, ড. কুণ্ড মাত্স্যবিজ্ঞান অনুষদের ৫ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ডিন হিসেবে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, সিকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি সহশিক্ষা ও প্রশাসন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ডের জন্ম মাগুরার শ্রীপুর থানার তারা উজিয়াল গ্রামে। ইতিমধ্যে তার মাত্স্যশিক্ষা ও গবেষণা সংক্রান্ত পাঁচটি পুস্তক প্রকাশিত হয়েছে।