কচুয়া উপজেলা পরিষদের উপনির্বাচন ৭ অক্টোবর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা

কচুয়া উপজেলা পরিষদে উপনির্বাচনের ভোটগ্রহণ ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান ইন্তেকাল করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। বর্তমানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।