স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মহানগরীতে শনিবার সকালে একটি চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাওয়া বেগম (৪০)।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বে থাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন চিকিত্সকদের বরাত দিয়ে বলেন, অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ঐ নারী সড়কে ছিটকে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম ও ঠিকানা পাওয়া গেলেও পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
