দুমকিতে বিদ্যালয় ভবন জরাজীর্ণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকির ১৫ নম্বর দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম জানান, তিনি কর্মরত অবস্থায় হঠাত্ সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে কক্ষের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের আংশিক ক্ষতি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আগামী ১২ সেপ্টেম্বর যেহেতু বিদ্যালয় খোলার সম্ভাবনা রয়েছে এভাবে পলেস্তারা খসে পড়লে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পলেস্তারা ধসের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতযোগ্য হলে তার ব্যবস্থা করা হবে অন্যথায় পুরো ভবন সংস্কারের আওতায় আনা হবে।