তাড়াশে বন্যায় আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে বন্যায় সাড়ে ১৬ হাজার বিঘা খেত প্লাবিত হয়ে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে যেভাবে পানি বাড়ছে তাতে ক্ষতি আরো সাড়ে সাত হাজার বিঘা পর্যন্ত বেড়ে যেতে পারে। উপজেলা কৃষি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।  উপজেলার বারুহাস ইউনিয়নের দীঘরিয়া গ্রামের কৃষক রজব আলী, শাজাহান সরকার, খয়বার আলী ও আব্দুস সামাদ বলেন, তারা শ্রাবণ মাসের শেষের দিকে আমন ধানের চাষাবাদ শুরু করেছিলেন। এরপর ভাদ্র মাসের প্রথম সপ্তাহ অবদি লেগে যায়। সে সময় বন্যার সম্ভাবনা ছিল না। কিন্তু ভাদ্র মাসের শুরুর দিকে চলনবিলে পানি বাড়তে থাকে। সেই পানিতে আমন খেত তলিয়ে গেছে।  উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, পানি বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। আমনের ক্ষতির পরিমাণও বাড়বে।