সাপ্তাহিক শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে শেয়ারবাজারে। এর মধ্যে এক কার্যদিবস পতন হয়েছে। বাকি তিন কার্যদিবস উত্থানে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। আর সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। উত্থানের কারণে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৬ হাজার কোটি টাকা বাজার মূলধন ফিরে পেয়েছেন।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকা। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৬ হাজার ২০৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছেন।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৩৪৮ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮৬৬ টাকার।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৯ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৪১ পয়েন্ট ১ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০৮ দশমিক ৬৭ পয়েন্টে এবং ২৪৯৬ দশমিক ৮৪ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৭টির বা ৬৫ দশমিক ৩৪ শতাংশের, কমেছে ১১৪টির বা ৩০ দশমিক ১৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪ দশমিক ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৬৬ টাকার।
সপ্তাহ জুড়ে সিএসইতে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির দর বেড়েছে, ১১০টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।
