রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন খুলনার সোনাডাঙ্গাতে। শুক্রবার ‘স্বপ্ন’র নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। ফোরটিস হাসপাতালের বিপরীতে নতুন এ আউটলেট উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির উপস্থিত ছিলেন। এছাড়া টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ‘স্বপ্ন’-এর হেড অব বিজনেস এক্সপানশন জহিরুল ইসলাম, বিভাগীয় প্রধান সমীর কুমার ঘোষসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
