ফটো ক্যাপশন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন শনিবার উজবেকিস্তানে বাংলাদেশি বিনিয়োগ বিষয়ক এক চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং উজবেক সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক কোর্সের ৪র্থ ব্যাচের উদ্বোধনী পর্ব গতকাল অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার এতে সভাপতিত্ব করেন। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ

০০০

গ্রামীণ ব্যাংকের দুই দিনব্যাপী ৫৮তম জোনাল  ম্যানেজার ও অডিট অফিসার সম্মেলন সম্প্রতি মিরপুরে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. এ কে এম সাইফুল মজিদ। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক রিস্ক কনফারেন্স-২০২১ গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন