নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। গতকাল শনিবার দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে মহাপরিচালক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.শহীদুল ইসলামসহ অন্যদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষ, ওয়ার্ড ও ভিতরের পরিবেশ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল সভাকক্ষে বক্তব্য রাখেন। এ সময় তিনি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতার অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় মহাপরিচালকের সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. বেলাল হোসেন, ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইলাম শেখ।