হাতখরচের টাকায় তারুণদের বৃক্ষ রোপণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

 ‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’ স্লোগানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া স্থানীয় একদল প্রকৃতিপ্রেমী তরুণ। শনিবার সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের আশপাশে এ কর্মসূচি পালন করেন তারা। সকালে একে একে আসতে শুরু করে উপজেলার বসবাসরত বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া বৃক্ষ ও প্রকৃতিপ্রেমী ঐ তরুণরা। শুরু হয় তাদের পরিচয় পর্ব এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনাসভা? এতে সভাপতিত্ব করেন উক্ত কর্মসূচির আহ্বায়ক রানা সরকার। আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির এটা তাদের ১ম পর্ব। স্থানীয় প্রশাসন ও সবার সহযোগিতা পেলে বৃহত্ পরিসরে ২য় পর্ব আয়োজন হবে বলেও জানান তারা।

আহ্বায়ক রানা সরকার জানান, পরিবেশের কথা চিন্তা করে একদল তরুণকে সঙ্গে নিয়ে নিজেদের হাত খরচের টাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন ‘সবুজ বাঁচাই, সবুজে বাঁচি’ পালন করছি আমরা।

পরে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ, কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়ক, স্থানীয় স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার বেশ কিছু পয়েন্টে নানা প্রজাতির শতাধিক ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। এতে সাংবাদিক মো. রিয়াদ হোসাইন, স্কুল ও কলেজ শিক্ষার্থী রিফাত, আবরার, রূপম, সিয়াম, ইফাত, অয়ন, সায়েম, তায়েব, তানজিল, মেরাজ, সাজ্জাদ, সিহাব, সাব্বির, রাহাত, তুহিন, রায়হান, সানজিদ, হাসান, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।