বারির কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের উদ্যোগে ‘এগ্রিকালচারারল প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ-১-এর মধ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেয়ারা ও আনারসের প্রক্রিয়াজাতকরণ (পেয়ারার ন্যাচারাল জেলি এবং পেয়ারা ও আনারসের মিশ্র ন্যাচারাল জেলি) পদ্ধতি বিস্তারের লক্ষ্যে এশিয়ান ফুড অ্যান্ড এগ্রিকালচার কো-অপারেশনের অর্থায়নে পরিচালিত এ কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। শনিবার শ্রীপুর উপজেলার মারতা গ্রামে অনুষ্ঠিত কর্মশালায় বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান মো. হাফিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম।