ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ আটক তিন যুবককে জেলহাজতে প্রেরণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র্যাব-৮ বরিশাল । শুক্রবার গভীর রাতে বরিশাল র্যাব-৮ ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতাল সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে মাদক কেনাবেচার সময় পৌর শহরের দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৩), একই গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে সোহাগ বেপারী (১৬) এবং গৌরীপুর ইউনিয়নের সালাম আকনের ছেলে বেল্লাল আকনকে (৩০) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃত তিন জনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।