আজ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদতবার্ষিকী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

নড়াইল প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদতবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদতবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নূর মোহাম্মদ নগরে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ইত্যাদি।