তোফায়েল আহমেদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৬

ভারতে চিকিত্সাধীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেডেনটা হাসপাতালে তিনি চিকিত্সাধীন। গতকাল শনিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা অনেকটাই স্বাভাবিক। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিত্সকরা আশা প্রকাশ করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

মেডেনটা হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার (তোফায়েল আহমেদ) অবস্থা স্থিতিশীল। আরো পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে কিছু মেডিক্যাল চেক-আপের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট হালকা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তোফায়েল আহমেদ।