ত্রুটিপূর্ণ নৌযানের ফিটনেস সনদ না দেওয়ায় প্রকৌশলী ও জাহাজ জরিপকারীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভ্যন্তরীণ নৌযান রেজিস্ট্রার প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ বাদী হয়ে সদরঘাট নৌ পুলিশ থানায় একটি জিডি করেছেন। পহেলা সেপ্টেম্বর এ জিডি করা হয়। এতে বলা হয়, একটি নৌযানের মালিকের পক্ষে আরেকটি শিপিংয়ের মালিক তাকে হুমকি দেন।
