ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)র জন্মদিন পালিত হয়েছে। কলেজটির শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার এ জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।
আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা এবং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। তাকে তার এলাকার মানুষ ‘আধুনিক দক্ষিণ বাংলার রূপকার’ হিসেবে ভালোবাসে।
জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু(এমপি)র শুভ জন্মদিন উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. মনিরুল হক জোমাদ্দার।
এছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, শিক্ষক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, খায়রুননাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মুরাদ হোসেন, ওসমান গনি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহীন, জেপি নেতা ফিরোজ চাপরাশি প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।
আরও পড়ুনঃ উপজেলা নির্বাচন: গতবারের চেয়ে দ্বিগুণ বাজেট চূড়ান্ত ইসির
প্রসঙ্গত ১৯৪৪ সালের এই দিনে সুন্দর এই পৃথিবীতে আলোর দিশারী হয়ে জন্মগ্রহন করেন আনোয়ার হোসেন মঞ্জু। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ার পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়ি। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, স্বাধীন পূর্ব বাংলার অগ্রদূৎ, মোছাফির কলাম লেখক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও নারী জাগরনের অনন্য এক মহীয়সী নারী মরহুমা মাজেদা বেগমের কনিষ্ঠ সন্তান।
ইত্তেফাক/নূহু
