দশম শ্রেণির রসায়ন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০২

জ্যোতির্ময় বর্মন

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট

রসায়নের ধারণা    

জ্ঞানমুলক

উত্তর:খ্রিষ্টপূর্ব ৩৮০ অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন, প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না।

১১। প্রশ্ন:পরমাণুর নাম অ্যাটম সর্বপ্রথম কে দেন?

উত্তর:গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস

১২। প্রশ্ন: অ্যাটম শব্দের অর্থ কী?

উত্তর:অবিভাজ্য (Indivisible)

১৩। প্রশ্ন:কে পদার্থের গঠন নিয়ে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতবাদের বিরোধিতা করেন?

উত্তর:অ্যারিস্টটল।

১৪। প্রশ্ন: ভারতবর্ষে  কাপড়কে আকর্ষণীয় করতে রং এর ব্যবহার কত বছর পূর্বে শুরু হয়েছিল?

উত্তর:প্রায় ৫০০০ বছর পূর্বে।

১৫। প্রশ্ন:আলকেমি কী?

উত্তর:মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলে।

১৬। প্রশ্ন: আলকেমিস্ট কী?

উত্তর:মধ্যযুগীয় আরবের রসায়ন গবেষকদের আলকেমিস্ট বলে।

১৭। প্রশ্ন:আলকেমি শব্দ কোন শব্দ থেকে  উত্পন্ন হয়েছে?

উত্তর:আরবি শব্দ আল-কিমিয়া থেকে।

১৮। প্রশ্ন:আল-কিমিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর:কিমি শব্দ থেকে।

১৯। প্রশ্ন:প্রাচীন মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত ছিলো?

উত্তর:আলকেমি নামে।

২০। প্রশ্ন:কে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন?

উত্তর:জাবির ইবনে হাইয়ান।

২১। প্রশ্ন:রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন কারা?

উত্তর:অ্যান্টনি ল্যাভয়সিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস এবং জন ডাল্টন।

২২। প্রশ্ন:আধুনিক রসায়নের জনক কে?

উত্তর:অ্যান্টনি ল্যাভয়সিয়ে।

২৩। প্রশ্ন:কাঁচা আম টক কেন?

উত্তর:কাঁচা আমে সাক্সিনিক এসিড ও ম্যালেয়িক এসিড থাকায় কাঁচা আম টক হয়।

২৪। প্রশ্ন:পাকা আম মিষ্টি কেন?

উত্তর:সাক্সিনিক এসিড এবং ম্যালেয়িক এসিড রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি করে তাই পাকা আম মিষ্টি হয়।

২৫। প্রশ্ন:হাইড্রোকার্বন কাকে বলে?

উত্তর:কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগ তৈরি হয় তাকে হাইড্রোকার্বন  বলে। যেমন CH4 (মিথেন)।