এইচএসসি পরীক্ষা-২০২২:সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আইসিটি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, শিক্ষক

চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ কুমিল্লা

এইচএসসি পরীক্ষা-২০২২ সালের সিলেবাসের আলোকে আইসিটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনার আজ ৫ম পর্ব। কোভিড-১৯ প্রেক্ষিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তত্ত্বীয় পাঠের সৃজনশীল অংশের পাঠ নিয়ে আলোচনা করবো। প্রতিটি পর্ব একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের জন্যেও গুরুত্বপূর্ণ। আজকের পর্বে প্রথম অধ্যায়ের পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখনফল ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সামপ্রতিক প্রবণতা বিশ্লেষণ’ অংশে পাঠ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সামপ্রতিক প্রবণতা (Contemporary trends of ICT) এর অন্তর্ভূক্ত পাঠ শিরোনাম: বায়োমেট্রিক্স (Biometrics), বায়োইনফরম্যাটিক (Bioinformatics) নিয়ে আলোচনা করবো।

উদ্দীপক:তথ্যপ্রযুক্তি বিজ্ঞানের জয়যাত্রাকে ব্যাহত করেনি বরং এগিয়ে দিয়েছে। স্পর্শ মজুমদারের কলেজের আইসিটি শিক্ষকসহ অন্যান্য শিক্ষক এখন আর ক্লাসে হাজিরা খাতা নিয়ে আসেন না। শিক্ষক ও শিক্ষার্থীদের হাজিরা কলেজে প্রবেশের সাথে সাথে একটি যন্ত্রের বাটনে প্রেস করা মাত্রই হয়ে যায়। এই বিষয়টিসহ শিক্ষার্থীদের শরীরবৃত্তীয়, আচরণগত বিষয়, জৈব তথ্যে DNA, জিন এমিনো এসিড এবং নিউক্লিক এসিডসহ অন্যান্য উপাদানগুলো কীভাবে ভূমিকা রাখে তা আইসিটি শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যার বিশদভাবে তুলে ধরেন।

ক. বায়োমেট্রিক্স (Biometrics) কী?

খ. মানব দেহের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি প্রকারভেদ উল্লেখ করো।

গ. উদ্দীপকের আলোকে স্পর্শ মজুমদারের কলেজে বায়োমেট্রিক্স পদ্ধতির কীভাবে কাজ করে বর্ণনা করো।

ঘ. উদ্দীপকের আলোকে আমিনুল ইসলাম স্যারের বক্তব্য অনুযায়ী বায়োইনফরমেটিক্স-এর কী কী কাজ ও ব্যবহারিক ক্ষেত্র রয়েছে তা উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।

(ক) নং প্রশ্নের উত্তর

বায়োমেট্রিক্স (Biometrics):গ্রিক শব্দ ‘Bio’ (Life-প্রাণ) ও ‘metric’ (to measure-পরিমাপ করা) থেকে বায়োমেট্রিক (Biomerics) শব্দটির উত্পত্তি। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বৈজ্ঞানিক প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হয়। ১৮৯১ সালে আজেন্টিনার Juan Vucctich আঙ্গুলের ছাপের ব্যবহার করে অপরাধী ধরার পদ্ধতি আবিষ্কার করেন। ১৯৮০-এর দশকে বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটছে। বর্তমানে বায়োমেট্রিক্স সিকিউরিটি খুব জনপ্রিয়তা লাভ করেছে।

(খ) নং প্রশ্নের উত্তর

দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি প্রকারভেদ নিম্নরূপ

বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ২ ভাগে ভাগ করা হয়। যথা:

১. শরীরবৃত্তীয় ২. আচরণগত

শরীরবৃত্তীয় পদ্ধতি-

মুখ শনাক্তকরণ

আঙ্গুলের ছাপ

হাতের ছাপ

চোখের মণি ও রেটিনা স্ক্যান

ডিএনএ গঠন ইত্যাদি।

আচরণগত পদ্ধতি-

কী স্ট্রোক

স্বাক্ষর

কণ্ঠ শনাক্তকরণ ইত্যাদি।