পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট:বাংলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪

বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান

বাংলা

মোছাম্মদ ফেরদৌসী আক্তার, প্রধান শিক্ষক

খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

হাতীবান্ধা

গতকালের পর

৬। অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো:

( কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন)

প্রদত্ত নির্দেশনা অনুযায়ী (৫টি)                       

জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সে মেসে থেকে ফুটবল খেলে। আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে। প্রভাত বেলায় সবাই তাকে দেখতে যায়। সে ভালো খেলে বলেই দর্শক আনন্দ পায়।

৭। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগকরণ (৭টির মধ্যে ৫টি):           

স্ট,  ত্ত,   ট্ট,  জ্ঞ,  শ্ব,  ধ্ব,  স্ত।

৮। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ:

অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়

৯। এককথায় প্রকাশ করো:                                

যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন, হাতে পরার গহনা, দেশ চালায় যে, যা পাওয়া গেছে, শুয়ে আছে এমন, হরিণের চামড়া, হাতির ডাক।

১০। বিপরীত শব্দ লেখ (যেকোনো পাঁচটি)               কল্পনা, ধ্বংস, সভ্য, যশ, স্বপ্ন, বিষাদ, গ্রহণ।

১১। নিচের কবিতাংশটি পড়ে ক, খ ও গ নং প্রশ্নগুলোর উত্তর লেখ:

ফুল পাখি নই, নইকো পাহাড়

ঝরণা সাগর নই

মায়ের মুখের মধুর ভাষায়

মনের কথা কই।

বাংলা আমার মায়ের ভাষা

শহীদ ছেলের দান

আমার ভাইয়ের রক্তে লেখা

ফেব্রুয়ারির গান।

(ক) আমাদের মাতৃভাষার নাম কী? কোন ভাষাতে আমরা মনের কথা বলি? 

(খ) কবিতাংশটুকুর মূলভাব লেখ।                      (গ) একুশে ফেব্রুয়ারিতে তুমি যে যে কাজ কর সে রকম তিনটি কাজের নাম লেখ।       

১২। মনে করো, তোমার নাম মৌরি/মাহিম। তুমি ছায়া নীড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের কাব দলের সদস্য হওয়ার জন্য ফরমটি পূরণ করো।     ১৩। মনে করো, তোমার নাম জলিল/জবা। তুমি পলাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ‘শিক্ষোপকরণ মেলা’ দেখতে যেতে চাও। চতুর্থ পিরিয়ডের পর যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখ।  

১৪। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখ।                 

ক) আমার প্রিয় নেতা : (ভূমিকা; জন্ম; শৈশব ও শিক্ষা; রাজনৈতিক ও কর্মজীবন; স্বাধীনতা সংগ্রামে ভূমিকা; বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা; মৃত্যু; উপসংহার।)

খ) আমাদের বিদ্যালয় : (ভূমিকা; বিদ্যালয়ের বর্ণনা; উপসংহার।)