মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির বার্ষিক সাধারণ সভা, অভিষেক ও নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর-ঢাকা রোডসংলগ্ন হাটুভাঙ্গা বাজারের কৃষি ব্যাংক ভবনে ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান বাবুল। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মো. ফিরোজ হায়দার খান। নতুন কমিটির সভাপতি মো. মঞ্জুরুল কাদের বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আবু বকর, টাঙ্গাইল জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ধলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
