মার্কেন্টাইল ব্যাংকের নতুন আটটি উপশাখা উদ্বোধন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে আরো আটটি উপশাখা গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন)। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে আটটি উপশাখার কার্যক্রম শুরু করেন। উপশাখাগুলো হলো ঢাকায় পল্লবী উপশাখা ও শ্যামলীতে মোহাম্মদী হোমস উপশাখা, দিনাজপুরে বিরল উপশাখা, ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও রোড উপশাখা, গাজীপুরে এরশাদনগর উপশাখা, নীলফামারীর সৈয়দপুরে পার্বতীপুর উপশাখা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলাশবাড়ী উপশাখা এবং নাটোরে সিংড়া উপশাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক এম. আমানউল্লাহ ও মোহাম্মদ আব্দুল আউয়াল। ভার্চুয়ালি আরো যুক্ত হন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ এবং হাসনে আলম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি