বাংলাদেশ ফাইন্যান্স নারীদের আর্থিক সহায়তার জন্য উদ্বোধন করেছে বিজয় নামক একটি প্ল্যাটফরমের। সম্প্রতি এক জন উদ্যোক্তাকে ২০ লাখ টাকার চেক দিয়ে উদ্যোগ শুরুর ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হুসনে আরা শিখা
০০০
আলেশা কার্ড হোল্ডাররা প্লাটিনাম হোটেলের রুম এবং ব্যাংকুয়েট বুকিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও খাবারে এবং ফিটনেস সেন্টারে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। গতকাল রবিবার এ লক্ষ্যে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। আলেশা কার্ড লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, প্লাটিনাম হোটেলের ডেপুটি জেনারেল ম্যানেজার আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
