অন্তঃসত্ত্বা নারীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। বাড়ির নিকটবর্তী কেন্দ্র থেকে তারা টিকা নিতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে এসএমএস না এলেও টিকা পেতে কোনো সমস্যা হবে না।
রবিবার এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর-এমএনসিঅ্যান্ডএইচ ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, সারাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ মঙ্গলবার থেকে দেওয়া শুরু হবে। গণটিকার আওতায় টিকাগ্রহীতা প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছেন, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকে নিতে হবে। ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকা রবিবারই সারাদেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। টিকা নেওয়ার সময় টিকা কার্ড অথবা রেজিস্ট্রেশনের প্রিন্টেড ফরম নিয়ে আসতে হবে। এছাড়া অন্তঃসত্ত্বা ও দুগ্ধবতী নারীরা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। বাড়ির নিকটবর্তী কেন্দ্র থেকে তারা টিকা নিতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে এসএমএস না এলেও টিকা পেতে কোনো সমস্যা হবে না।
ইত্তেফাক/ইউবি
