বসুন্ধরা ৩ : মুক্তিযোদ্ধা ১
স্পোর্টস রিপোর্টার
ঢাকায় প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ নীলফামারীতে হয়েছিল হোম ভেন্যুতে। এবার চতুর্থ ম্যাচে জিতে বসুন্ধরা কিংস যেন লিগের একমাত্র দল যারা এখনও কোনো পয়েন্ট হারায়নি। শেখ রাসেল একটি ম্যাচ ড্র করলেও প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংস এখনও জিতেই চলেছে।
গতকাল গোপালগঞ্জে প্রথম ম্যাচ খেলতে গিয়ে বসুন্ধরা ৩-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে। টানা চতুর্থ জয় পেয়েছে বসুন্ধরা। ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে। ৫ খেলায় আবাহনী ১২ পয়েন্ট পেলেও বসুন্ধরার একটি ম্যাচ কম। আবাহনীর একমাত্র হার বসুন্ধরার বিপক্ষে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক স্টেডিয়ামে বসুন্ধরার সর্মথক ছিল প্রচুর। ব্যানার লিখে নিয়ে গিয়েছিলে সমর্থকরা। যেখানেই বসুন্ধরার খেলা হয় সেখানেই তাদের সমর্থকরা একই রংয়ের জার্সি গায়ে মাঠে ভীড় জমায়। গতকালও তাই হয়েছে।
তবে হ্যাঁ বসুন্ধরা ৩-১ গোলে জিতলেও তাদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছিলন কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর দল মুক্তিযোদ্ধা। বসুন্ধরা ৯ মিনিটে সুশান্ত ত্রিপুরার গোলে লিড নিয়েছিল ১-০। ১৯ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল ফিরিয়ে দিয়েছিলেন জাপানীজ ফুটবলার ইউসুকি কাতো ১-১।
তারপর থেকে দুই দলের লড়াইটা বেশ জমে উঠেছিল। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তো একটা সময় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন তার কপালে। কারণ ব্রাজিলীয়ান মার্কোস ভিনিসিয়ুস পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন।
নেইমারের দেশের ফুটবলারের পেনাল্টি মিস দেখে খুশি হননি গোপালগঞ্জের দর্শক। বেজায় ক্ষেপে ছিলেন স্প্যানিশ ফুটবলার জাভি, ইনিয়েস্তাদের দেশের কোচ অস্কার ব্রুজেন। ডাগআউটে ব্রুজেন অস্থির হয়ে যাচ্ছিলেন গোল না পাওয়ার কারণে। এরই মধ্যে মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের বাল্লো ফামোসা বিপদ ঘটিয়েই ফেলেছিলেন, অল্পের জন্য রক্ষা পায় বসুন্ধরা। ৭১ এবং ৭৫ মিনিটের দুটি ঝড় সামাল দিতে পারেনি মুক্তিযোদ্ধা। দুই ঝড়েই কুপোকাত। পেনাল্টি মিস করা ব্রাজিলিয়ান মারকোস পাপ মোচন করেত দারুণ এক গোলের পাস ঠেলে দিয়েছিলেন মিতন মিয়াকে। মতিন মিয়াও দারুণ ফিনিশিং দিয়ে দেখার মতো একটি গোল করেছেন ২-১। দলকে বিপদ থেকে টেনে তুলেছেন।
মতিন মিয়া আস্থার প্রতিদান দিচ্ছেন দলে। চার ম্যাচ খেলে চার গোল। খবরটা পেয়ে দারুণ খুশি জাতীয় দলের ব্রিটিশ কোজ জেমি ডে। ৫ মিনিটর ব্যবধানে আরেক ঝড়ে লণ্ডভণ্ড মুক্তিযোদ্ধা। বক্সের কোণা হতে নিখুঁত ফ্রিকিক রাশিয়া বিশ্বকাপে খেলে আসা কোস্টারিকার ফুটবলার কলিন্দ্রেসের। বলটা কাউকে কোনো সুযোগ না দিয়ে উড়ে গিয়ে মুক্তিযোদ্ধার জালে জড়ালো ৩-১। আর পিছনে ফিরে তাকাতে হয়নি বসুন্ধরাকে। ৫ খেলায় মুক্তিযোদ্ধার ৬ পয়েন্ট। আজ ও কাল খেলা নেই।
