কচুয়ার রহিমানগর বাজার সড়ক বেহাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানগর বাজার সড়ক খানাখন্দে বেহাল। এছাড়া বাজারের ড্রেনগুলো প্রয়োজনের তুলনায় সরু হওয়ায় কয়েক মাসের মধ্যেই ময়লা আবর্জনায় ভরাট হয়ে যায়। ফলে একটু বৃষ্টিতেই ডুবে যায় বাজারের গলিপথ। এ বিষয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম সওদাগর জানান, বাজারের বিরাজমান সমস্যা দূরীকরণে শিগিগরই কার্যকর প্রদক্ষেপ নেওয়া হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, সড়ক উন্নয়নে একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।