স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া সদরে নকল কসমেটিকস কারখানার গুদাম ও কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর সদরের কৃষ্ণপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী, মেশিন ও মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। তবে প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন পালিয়ে গেলেও তার ছোট ভাই জুয়েলকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, রবিবার সকালে আটক জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
