কক্সবাজারে ইয়াবা জব্দের মামলায় যুবককে দণ্ড

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ইয়াবা জব্দের মামলায় অভিযুক্ত এক যুবককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার আসামি মো. ওমর ফারুকের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন কক্সবাজারের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান।