কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
সিলেট-আখাউড়া রেল সেকশনের শমশেরনগর রেল স্টেশনের পার্শ্ববর্তী কেছুলুটি গ্রামে রবিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুশন মিয়া (৭০)। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস রেল স্টেশনের অদূরে দক্ষিণ কেছুলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়েন রুশন মিয়ার মৃত্যু হয়েছে। তার বাড়ি শমশেরনগর ইউনিয়নের দক্ষিণ কেছুলুটি গ্রামে। পরে নিহতের স্বজনরা লাশ নিয়ে যান। শমশেরনগর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুশন মিয়া প্যারালাইসড রোগী ছিলেন। দুর্ঘটনার পর আত্মীয়স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।
