নানকপুত্র সায়ামের দশম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র প্রয়াত সায়াম উর রহমান সায়ামের দশম মৃত্যুবার্ষিকী আজ। সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ উপলক্ষ্যে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহিফলের আয়োজন করছে। মরহুমের পিতা নানক ও মাতা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস বৈশ্বিক মহামরি করোনা ভাইরাসের কারণে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের স্ব স্ব অবস্থান থেকে প্রয়াত পুত্রের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার অনুরোধ  করেছেন।