শোক সংবাদ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

ফারুক হায়দার

বিজ্ঞাপনী  সংস্থা এক্সপ্রেশানস্ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হায়দার (৮১) ৫ সেপ্টেম্বর লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন জেরক্স করপোরেশানের সঙ্গে জড়িত থেকে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। তার পর তিনি লন্ডনে থেকে আন্তর্জাতিক পরামর্শক হিসেবে কাজ করতেন। তিনি শিল্প-সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ছিলেন। লন্ডনে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এক্সপ্রেশানস্ লি. তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। —প্রেস বিজ্ঞপ্তি