স্পোর্টস ডেস্ক
দিনের শুরুতেই খবর আসে, করোনা পজিটিভ হয়েছেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল। গতকাল মাঠে যাওয়ার পরিবর্তে টিম হোটেলে আইসোলেশনে ছিলেন। এমন কঠিন সময়ে অবশ্য ম্যাচ নিয়ে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ দেয়নি বিরাট কোহলিরা। কেননা, ওভালে ইংল্যান্ডকে ধরাশায়ী করার জন্য লিডটা বেশ পোক্ত তাদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১৫ রানের লিড নিয়ে ৪ উইকেটে ৪৩৫ রান করেছে সফরকারীরা। উমেশ যাদব ১৩ রান ও জাসপ্রীত বুমরাহ ৯ রানে ব্যাট করছেন।
প্রথম দিন পেসাররা ১৩ উইকেট পেলেও দিন যত এগোতে থাকে তত কমতে থাকে তাদের বোলিংয়ের ধার। উইকেটের এমন বিচিত্র আচরণের সুযোগ ভালোভাবেই নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। আগের দিন রোহিত শর্মার সেঞ্চুরি (১২৭ রান) ও পূজারার ৬১ রান ছাড়াও গতকাল হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিশাভ পান্ট (৫০) ও শার্দুল ঠাকুর (৬০)। তাদের শত রানের জুটিতে ৩০০ ছাড়িয়ে যায় ভারতের লিড। হাফ সেঞ্চুরির সুযোগ ছিল কোহলিরও। কিন্তু ৪৪ রানে মঈন আলীর বলে স্লিপে ক্যাচ দিয়ে আসেন তিনি। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন অ্যান্ডারসন, রবিনসন ও ওকস।
