চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ শুরু আজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

 স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ তথা পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আজ কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে। বিকাল সোয়া ৩টায় নতুন দল ঢাকা সিটি এফসি লড়বে ফরাশগঞ্জের বিপক্ষে। ১১টা দল লড়াই করবে। উঠবে ২টি নামবে ২টি। চ্যাম্পিয়নশিপ লিগে বিদেশি খেলোয়াড় থাকছে না।